সামাজিকমাধ্যমে নিন্দার ঝড়
চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সাংসদ মঈন উদ্দীন খান বাদলের কবরে ভাংচুর ও অগ্নিসংযোগ
চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের কবরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সামজিক যোগাযোগমাধ্যমে৷ এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছন সমাজের বিশিষ্টজনরা। কেউ কেউ লিখেছেন- কবরেও মৃত ব্যক্তি নিরাপদ থাকতে পারবে না?।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে মঈন উদ্দীন খান বাদলের পারিবারিক কবরস্থানে একদল দুর্বৃত্ত আকস্মিক ভাংচুর ও অগ্নিসংযোগ করে এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগে পালিয়ে যায়।
ঘটনার কিছু সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সারাদেশে। ভিডিওতে প্রয়াত এই সংসদ সদস্যের কবরে ধোঁয়া উড়তে দেখা যায় এবং কবরের টাইলসের বিভিন্ন অংশের ভাঙা টুকরাও পড়ে থাকতে দেখা যায় ।
বাদলের স্ত্রী সেলিনা খান ফেসবুকে লিখেছেন, ‘কতিপয় দুষ্কৃতকারী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। ...এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।’
বিষয়টি নিয়ে সেলিনা খান সাংবাদিকদের বলেন, একটি গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানের ওপরের গাছ, ফটক ও নামফলক ভাংচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দেয়। আমরা কেউ ছিলাম না। বিষয়টি বোয়ালখালী থানা পুলিশকে জানানো হয়েছে।
সেলিনা খান আরো বলেন, একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বাদল কখনো কোনো দুর্নীতির সঙ্গে ছিলেন না। তার কোনো বদনাম নেই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
এ বিষয়ে জামায়েত ইসলামীর বোয়ালখালীর সভাপতি ডাক্তার খোরশেদ বলেন, বিষয়টি অতন্ত্য নিন্দনীয় ও দুঃখজনক। এটি কোন সভ্য মানুষ করতে পারে না। তিনি সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অন্য সংগঠনের নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, কিছু দুষ্কৃতকারী কবরে ভাংচুর ও আগুন লাগিয়েছে। অভিযোগ শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।
উল্লেখ্য, মইন উদ্দীন খান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। সারোয়াতলীর বাড়ির পাশে তাকে কবর দেয়া হয়।
জামান / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার