ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন পালন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৩:১৯

উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের রপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাঁচমাথা চত্ত্বরে পূর্ণদিবস কর্মবিরতি ও ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন পাঁচবিবি লাল বিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এ উপলক্ষে পাঁচবিবি বৈষম্যবিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- লাল বিহারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতাউর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মেহেনাজ তাবাস্সুম সিলভী, নছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আব্দুল মোত্তালেব, মো. আখতারুল আলম, মো. আনোয়ার হোসেন ও নির্মল টুডু প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে পদায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে আবেদনকৃত সিনিয়র শিক্ষকদের দ্রুত পদায়ন, আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন, এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে পদসোপান বাস্তবায়ন ও শিক্ষায় প্রকল্প কর্মকর্তাদের আদালতের রায় অনুযায়ী কোনোক্রমেই রাজস্ব খাতে স্থানান্তর করা যাবে না।

মানববন্ধন শেষে বিভিন্ন দাবিদাওয়া-সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করেন শিক্ষকবৃন্দ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার