ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বিজয়ী


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:৫৭

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৭ হাজার ২৯২ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।   প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে মোঃ আনোয়ারুল ইসলাম ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট, অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা পান ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ১৭ হাজার ২৯২। এ আসনের মোট ভোটারদের একটি বড় অংশ দুইটি উপজেলায় বিভক্ত। নাগেশ্বরী উপজেলায় মোট ভোট সংখ্যা ছিল ৩ লাখ ৪৯ হাজার ৮৬২টি। এই উপজেলায় ভোট গ্রহণের জন্য কেন্দ্র স্থাপন করা হয় ১৩৯টি অপরদিকে, ভূরুঙ্গামারী উপজেলায় মোট ভোট সংখ্যা ছিল ২ লাখ ১০ হাজার ৫৭৯টি এবং সেখানে কেন্দ্রের সংখ্যা ছিল ৯২টি।  দুই উপজেলার ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে জানা গেছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায় ।  স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে এই বিজয় কুড়িগ্রাম-১ আসনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার