রোনালদো যোগ দেওয়ার পর তৃতীয় কোচ ছাঁটাই আল নাসরের
ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর আরও এক কোচকে ছাঁটাই করলো আল নাসর। এ নিয়ে সৌদি ক্লাবটির চাকরি হারানো তৃতীয় কোচ লুইস কাস্ত্রো। এর অর্থ হচ্ছে সিআরসেভেন যোগ সৌদি আরবে আসার তিনজন কোচ পরিবর্তন করছে ক্লাবটি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট ক্যাম্পেইন হতাশাজনক ড্র করে আল নাসর। এর একদিন পর নিজেদের পর্তুগিজ কোচকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় সৌদি প্রো লিগের ক্লাবটি।
রিয়াদ ভিত্তিক ক্লাবটিতে গত ১৪ মাস ধরে প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন লুইস। তবে চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি আল নাসরের। সৌদি লিগের পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে তারা। আল হিলালের কাছে হেরে জেতা হয়নি সৌদি সুপার কাপের শিরোপা। ফলে তাকে সরানোর সিদ্ধান্ত নেয় ক্লাবটি।
একটি বিবৃতিতে আল নাসের জানিয়েছে, ‘প্রধান কোচ লুইস কাস্ত্রো ক্লাব ছাড়ছেন। গত ১৪ মাস ধরে দলের জন্য উনি যা করেছেন তার জন্য ওকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য ওনাকে শুভেচ্ছা।’ গত মৌসুমে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে আল হিলাল। শিরোপা জয়ী আল হিলালের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে ছিল তারা। এ ছাড়া সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট ক্যাম্পেইন ইরাকের আল শর্টারের সঙ্গে ১-১ গোলে ড্র করে আল নাসের। ভাইরাসের কারণে এ ম্যাচে খেলতে পারেননি রোনালদো।
আল নাসরের আগে ইউরোপের ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন লুইস কাস্ত্রো। এর মধ্যে উল্লেখ্যযোগ্য রয়েছে শাখতার দোনেৎস্ক, পোর্তো।
রোনালদো যোগ দেওয়ার পর প্রথম কোচ হিসেবে আল নাসরের চাকরি হারান রুডি গার্সিয়া। এরপর সরানো হয় ডিনকো জেলিচিচকে। এবার চাকরি হারালেন লুইস। সৌদি গণমাধ্যমের দাবি পরবর্তী কোচ হিসেবে স্টেফানো পিওলিকে নিয়োগ দিতে যাচ্ছে আল নাসর।
২০২২ সালে ইতালিয়ান এসি মিলানের দায়িত্ব পালন করেন তিনি। তবে পরের মৌসুমের মাঝামাঝি সময়ে তাকে ছেড়ে দেয় এসি মিলান। এবার আল নাসরের পছন্দের তালিকার শুরুর দিকে রয়েছে তার নাম।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি