১৬ বছর পর রাজনীতিমুক্ত হলো রোজী মোজ্জাম্মেল মহিলা কলেজ
নাটোরের গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা হলেন নাটোর-৪ আসনের বিএনপির প্রয়াত সংসদ সদস্য মোজাম্মেল হক। কলেজটি গুরুদাসপুর পৌর সদরে অবস্থিত। ১৯৯৪ সালে নিজ সম্পত্তির ওপর কলেজটি নির্মাণ করেন তিনি। স্ত্রীর নামের সাথে মিল রেখে কলেজটির নামকরণ করা হয় ‘রোজী মোজাম্মেল মহিলা কলেজ’।
প্রতিষ্ঠার পর থেকে কলেজটি সঠিকভাবেই পরিচালিত হয়ে আসছিল। এরপর বিএনপির সমর্থনে ২০০১ সালে নাটোর-৪ আসনের এমপি হন মোজাম্মেল হক। নাটোর-৪ আসনের মাটি ও মানুষের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন ২০০৬ সাল পর্যন্ত। সবশেষ ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শুরু হয় বিভিন্ন অনিয়ম-দুর্নীতি। সরকারদলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে কলেজটি নিয়ন্ত্রণে নেন আওয়ামী লীগ নেতারা। কলেজে শুরু হয় রাজনীতি। তারপর থেকে নিজেদের প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারেননি সাবেক এমপি মোজ্জাম্মেল হকের পরিবার-পরিজন।
এরপর ২০২৩ সালে মোজাম্মেল হক মারা গেলে প্রতিষ্ঠানটি আরো সংকটে পড়ে। কলেজে শুরু হয় নানারকম দুর্নীতি। রাজনৈতিক কোন্দলের কারণে শিক্ষার্থী কমতে থাকে। এরপর দ্বন্দ্ব শুরু হয় অধ্যক্ষ নিয়েও। অনেক চেষ্টার পরও নিজেদের প্রতিষ্ঠানে যেতে পারেননি মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু।
সবশেষ ৫ আগস্ট শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দলোন ও গণঅভ্যুত্থানে সরকার পতনের পর কলেজটিতে পুনরায় প্রবেশ করতে পারে সাবেক প্রয়াত এমপি মোজাম্মেল হকের পরিবার। এ সময় প্রতিষ্ঠানটির হাল ধরেন মোজাম্মেল হকের ছেলে ব্যারিস্টার রঞ্জু।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে ব্যারিস্টার রঞ্জুকে কলেজটির পরিচালনা পর্ষদের নতুন অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। ব্যারিস্টার রঞ্জুকে সভাপতি করায় দীর্ঘ ১৬ বছর পর আওয়ামী দুঃশাসনের দমন-পীড়ন থেকে মুক্ত হলো প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজে তার আগমনে তাকে ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার রঞ্জু।
বিএনপি নেতা নাজমুল করিম নজু বলেন, বিগত দিনে এই কলেজে বিভিন্নরকম চাঁদাবাজি, দুর্নীতিসহ অনেক অপকর্ম হয়েছে। এখন থেকে এই কলেজে কোনো অনিয়ম-দুর্নীতি করতে দেয়া হবে না।
কলেজের সভাপতি ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন, দীর্ঘ ১৬ বছর পর কলেজ রাজনীতিমুক্ত হলো। কলেজে আর কোনো রাজনীতি নয়। শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে আজ থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে হবে। পূর্বের সকল দ্বন্দ্ব ভুলে প্রতিষ্ঠানটিকে নতুন করে সাজাতে হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাহাতাব উদ্দিন, সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, বিএনপি নেতা নাজমুল করিম নজু, প্রভাষক আব্দুস সামাদ, সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালন, প্রভাষক মাসুদ রানা প্রমুখ।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান