ভারতের বিপক্ষে টেস্টের ফলাফল নিয়ে যখন ভাববেন শান্ত
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে নামছে বাংলাদেশ দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে ম্যাচের ফলাফল নিয়ে ভাবার কথা বলছিলেন তৃতীয় দিনে গিয়ে।
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘কঠিন প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবা জরুরি। আমি বিশ্বাস করি, এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য এই দলের আছে। পাঁচ দিনের ম্যাচ, পাঁচটা দিনই কীভাবে ভালো খেলা যায়। লক্ষ্য একটাই– প্রতিটি ম্যাচই জিতব। প্রতিটি আন্তর্জাতিক দলই জেতার জন্য খেলে। আমরাও জেতার জন্য খেলব, আর এজন্য যা করা প্রয়োজন করব। পঞ্চম দিনের শেষ সেশনে গিয়ে ফলাফল নিয়ে চিন্তা, এর আগপর্যন্ত আমরা চেষ্টা করব শক্তি অনুযায়ী খেলার।’
চাপ নয়, উপভোগের কথা বললেন শান্ত, ‘চাপ মনে হয় না, উপভোগ করি। আমরা সবাই এই চ্যালেঞ্জ উপভোগ করি। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে অবশ্যই ভালো লাগা কাজ করে, নিজে ভালো খেললে ভালো লাগে, দল ভালো করলে দেশের জন্যও ভালো। বাড়তি চাপ মনে হয় না। প্রত্যেক খেলোয়াড় উপভোগ করে।’
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত টেস্টে জয়ের কোনো ইতিহাস নেই বাংলাদেশের। ১২ টেস্টে ভারতের জয় ১১টিতে, আরেকটি ম্যাচ ড্র হয়েছে বৃষ্টির কল্যাণে। এই সিরিজে ভালো করতে পারলে আরও বড় সুযোগ আসবে বলে বিশ্বাস শান্তর, ‘এসব সিরিজ যদি ভালো করতে পারি প্রত্যেক দল আমাদের সঙ্গে বেশি বেশি খেলতে চাইবে। এটা অবশ্যই বড় সুযোগ, এখানে কত ভালো খেলতে পারি। আশা করব বাংলাদেশ যেভাবে টেস্ট খেলছে, সব দল আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হবে।’
পাকিস্তান সিরিজের পর ভারতের বিপক্ষও ভালো করার আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশের ড্রেসিংরুমে। এ নিয়ে শান্তর ভাষ্য, ‘পাকিস্তানে আমরা ভালো খেলেছি, তবে এটা এখন অতীত। আত্মবিশ্বাস নেওয়া যেতে পারে। এই সিরিজেও ভালো করার বিশ্বাস আছে ড্রেসিংরুমে। আমরা ফলাফল নিয়ে না ভেবে প্রক্রিয়া নিয়ে ভাবতে চাই।’
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে দুই টেস্টের সিরিজে নামছে বাংলাদেশ-ভারত। সিরিজের প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। লাল বলের ফরম্যাট শেষে বাংলাদেশ ও ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
এমএসএম / এমএসএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস
৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?