লালমোহনে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের বিএনপির অনুদান প্রদান
ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এদিন হাফিজ উদ্দিন আহমেদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ী ও ৭ ঘর মালিকের প্রত্যেকের হাতে নগদ ২০ হাজার টাকা করে তুলে দেন নেতৃবৃন্দ।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া ঝান্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত সোমবার রাত আড়াইটার দিকে পৌর শহরের উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি দোকান ভস্মীভূত হয়।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান