উত্তরায় ঈদগাহ ও খেলার মাঠে দুর্গাপূজা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ
রাজধানীর উত্তরার ১১নং সেক্টরে ঈদগাহ ও খেলার মাঠে দুর্গাপূজা আয়োজনের প্রতিবাদে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবাদ সমাবেশে ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিগত কয়েক বছর যাবত স্থানীয় মুসল্লিদের বাধা উপেক্ষা করে এই মাঠে দুর্গাপূজা আয়োজন করছে। চলতি বছরও দুর্গাপূজা আয়োজনের খবরে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ডা. মঈন উদ্দিন, মনির হোসেন, আরব আলী, মান্নান খান, আ. রশিদ, মহসিন খান, নাসির উদ্দীন প্রমুখ।
বক্তব্যে মনির হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও তাদের উপাসনা করার জন্য রাজউক উত্তরা ১৭নং সেক্টরে ৩৫ কাঠা জমি বরাদ্দ দিয়েছে। তারা সেখানে অন্যান্য পূজা পালন করলেও দুর্গাপূজা এই মাঠে আয়োজন করে। এক মাস মাঠটি বন্ধ করে রেখে পূজার আয়োজন করে। তখন বাচ্চারা মাঠে খেলাধুলা করতে পারে না। ১৭নং সেক্টরে তাদের নির্ধারিত স্থানে দুর্গাপূজার আয়োজন করলে আমরা সকলে গিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করব।
অন্য বক্তারা এই মাঠে দুর্গাপূজা করার অনুমতি না দিতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
T.A.S / জামান
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল