ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আম্পায়ারের বদান্যতায় বেঁচেও শেষ রক্ষা হলো না রোহিতের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ১০:৪৩

চেন্নাই টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন দিনে শুরুটা বেশ ভালো করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। রান তুলতে রীতিমত ঘাম ঝরছে ভারতের। প্রথম ৪ ওভারে তারা নিতে পারে মোটে ৮ রান।

এর মধ্যে উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারি সরাসরি প্যাডে আঘাত করে রোহিত শর্মার। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

ক্লোজ কল হওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায়, বল স্টাম্পের ওপরের দিকে বেল ছুঁয়ে যেতো। কিন্তু আম্পায়ার্স কল হওয়ায় সৌভাগ্যক্রমে বেঁচে যান রোহিত শর্মা। আম্পায়ার আউট দিলে সেটি আউট হতো।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রোহিত। হাসান মাহমুদ তার পরের ওভারেই তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ককে। তার সুইংয়ে এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন রোহিত। ১৯ বলে করেন ৬ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.২ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৮ রান। জশস্বী জয়সওয়াল ১৭ আর শুভমান গিল ০ রানে অপরাজিত আছেন।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা