ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিএনপি নেতাদের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলের বৈঠক


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ৪:৩৫

চট্টগ্রামে বিএনপি  জাতীয় ও স্থানীয় নেতাদের সাথে বৈঠক করেছে অস্ট্রেলিয়ান হাই কমিশনের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পাবকে, পলিটিক্যাল সেক্রেটারি মিস এনা পিটারসন এবং হাই কমিশনের রাজনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাপক সুজিত সরকার।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল এ্যাসিসট্যান্ট টু বিএনপি চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। 

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে ঘন্টাব্যাপী আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা