খুলনার সকল থানা বৈষম্যমুক্ত থাকবে - কেএমপি কমিশনার
খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেছেন, কেএমপিতে যে কোন মানুষ, আর্থিকভাবে নিম্নস্তরে আছে বা ফকির যে সেবা পাবেন একজন স্যূট পরিহিত ব্যক্তিও একই সেবা পাবেন। আমার অফিস যেমন উন্মুক্ত থাকবে, ঠিক সব থানাগুলোতে একই পরিবেশ যেন ফিরে আসে সেই ব্যবস্থা থাকবে। যে কোন সেবা পেতে হয়রানি হবে, পরে আসেন ব্যস্ত আছি এধরনের কথা চলবে না। কোন মানুষ বৈষম্যের শিকার হবে এরকম হবে না। বৈষম্যমুক্ত থাকবে খুলনার সকল থানা। বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কোন সদস্য অনুপস্থিত নেই। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সব পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করেছেন। কেএমপি কমিশনার বলেন, পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ তদন্ত হবে। আমার এখানে কোন বদলি বাণিজ্য হবে না। নগরীর যানজট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের করা হবে। উৎসবমূখর পরিবেশে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে পারে সেই ব্যবস্থা করবো। কিশোর গ্যাংয়ের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া সন্ত্রাস, মাদক, চাঁদাবাজীসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ চলবে। উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ জিয়াউস সাদাত, মোঃ কামরুল আহসান, প্রবীর বিশ^াস, আব্দুর রাজ্জাক রানা, নূর ইসলাম রকি, এসএম হাবিব, আশরাফুল ইসলাম নূর, সোহাগ দেওয়ান, রকিবুল ইসলাম মতি, মুহাম্মদ নুরুজ্জামান, মাকসুদ রহমান, শামসুজ্জামান শাহিন, মোঃ রাশেদুল ইসলাম, এসএম জাহিদ হোসেন, এইচএম আলাউদ্দিন, কাজী শামীম আহমেদ, আব্দুল্লাহ আল মামুন রুবেল, তাহমিনা আক্তার শিপন, বেলাল হোসেন সজল, আসাদুজ্জামান খান রিয়াজ, আবু হেনা মোস্তফা জামাল পপলু, শেখ দিদারুল আলম, এনামুল হক নবাব প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন