ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জাদেজা সেঞ্চুরিবঞ্চিত, শুরুতেই শিকার ধরলেন তাসকিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১০:৪০

দিনের শুরুতেই বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো রবীন্দ্র জাদেজাকে সাজঘরের পথ দেখিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন টাইগার পেসার।

রবীন্দ্রচন্দন অশ্বিনের মতো জাদেজাও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে। তাসকিন তাকে সেটি করতে দিলেন না। টাইগার পেসারের শিকার হয়ে ১২৪ বলে ৮৬ রান করে ফেরত যান জাদেজা।আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৪ রান যোগ করতেই উইকেট হারাল ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮৪ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ৩৫২ রান। রবীন্দ্রচন্দন অশ্বিন ১০৬ আর আকাশ দিপ অপরাজিত আছেন ৮ রানে।

এর আগে প্রথম দিন ১৪৪ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে জাদেজা আর অশ্বিনের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্বস্তিতে দিন শেষ করে টাইগাররা। অশ্বিন হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। প্রথম দিনে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান।

এমএসএম / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা