ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগরে সন্ত্রাসীদের হামলায় নিহত ১, আহত ২


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১১:২৪

যশোরের অভয়নগরের মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজের পাশে বসতবাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী প্রবেশ করে রাতের আঁধারে তিনজনকে কুপিয়ে ফেলে রেখে যায়। বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে অভয়নগর হাসপাতালে নিয়ে গেলে মতিয়ার বিশ্বাসকে (৪৫) কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মারাত্মক জখম অবস্থায় অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেো হয়। আহতরা হলেন- একই গ্রামের আ. হালিম (৩৪) এবং সোহরাব হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮)।

নিহতের স্ত্রী মিম খাতুন জানান, হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামী, পাশের বাড়ির হালিম ও মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্বামী মতিয়ার প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে দিয়ে কোপাতে থাকে। আমার স্বামী নিস্তেজ হয়ে গেলে মৃত্যু নিশ্চত করে পালিয়ে যায় তারা। তার নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর দুজনকে একই ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মতিয়ারকে মৃত ঘোষণা এবং অপর দুজনকে খুলনা মেডিকেল কলেজ পাঠিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার