ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হাসানের ফাইফার, ৩৭৬ রানে অলআউট ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১১:২৮

রাওয়ালপিন্ডিতে যেখানে শেষ করেছিলেন, চেন্নাইয়ে সেখান থেকেই শুরু করলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট ক্যারিয়ারে ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেছিলেন টাইগার পেসার। এবার ভারতে গিয়েও ফাইফার হাসানের।

প্রথম দিন ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টিই শিকার করেছিলেন হাসান, যে কারণে ওই দিনটি ছিল হাসানের একারই। কিন্তু আজকের দিনটি নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে ৩১ রানের মধ্যে ভারতের ৩ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৩৭৪ রানে ৯ উইকেট হারায় ভারত।

ভারতের ১০ম উইকেট শিকার করে ফাইফার পূর্ণ করেন হাসান। জাসপ্রিত বুমরাহকে থার্ড স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান টাইগার পেসার। চেন্নাইয়ের এমএ চিদাম্বরমের মাটিতে সেজদা দিয়ে ট্স্টে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার উদযাপন করেন ডানহাতি পেসার। হাসানের ফাইফার আর তাসকিনের ৩ উইকেটে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়ে গেছে ভারত।

আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৪ রান যোগ করতেই উইকেট হারালো ভারত। দিনের শুরুতেই বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। সেঞ্চুরির দিকে হাঁটতে থাকা জাদেজা ১২৪ বলে ৮৬ রান করে ফেরত যান প্যাভিলিয়নে।

এমএসএম / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা