জন্মদিনে রশিদের রেকর্ড, আফগানদের কাছে সিরিজ হার প্রোটিয়াদের
জন্মদিনে নিজেকে দেওয়া এর চেয়ে ভালো উপহার আর হয় না। নিজের বিশেষ দিনে ৫ উইকেট তো পেয়েছেনই, পাশাপাশি দলকে জিতিয়ে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে জিতেছেন সিরিজ। শারজায় গতকাল রাতে রশিদ খানের ঘূর্ণিতে ১৭৭ রানের বিশাল জয়ে প্রোটিয়াদের হারিয়েছে আফগানরা।
শারজাতে আগে ব্যাটিং করে রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। এ রান তাড়া করে জিততে পারলে সেটি হতো রান তাড়ায় প্রোটিয়াদের ষষ্ঠ বৃহত্তম জয়। কিন্তু জয় তো দূরের কথা, ধারে কাছেও যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। গুটিয়ে গেছে ১৩৪ রানেই।
তাতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়টা (১৭৭ রানের) পেয়েছে আফগানিস্তান। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলল দক্ষিণ এশিয়ার দেশটি। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫-এ থাকা দলগুলোর বিপক্ষে এটাই আফগানিস্তানের প্রথম সিরিজ জয়। এই ম্যাচে মাত্র ১৯ রানে ৫ উইকেট ডানহাতি লেগস্পিনার রশিদ খান।
ম্যাচসেরা হয়ে জয়ের পর তিনি বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। কিন্তু মাঠে থাকতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছি এবং দলকে জেতাতে নিজেকে নিংড়ে দিয়েছি। বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ছিল আমাদের জন্য। এ কারণে মাঠে শেষ পর্যন্ত থাকতে হয়েছে।’
আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দক্ষিণ আফ্রিকা কি পারবে ধবলধোলাই হওয়া এড়াতে?
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ