ক্যাচ মিসের মহড়া বাংলাদেশের, ৪৩২ রানের লিড নিয়ে বিরতিতে ভারত
ফিফটি করার পর আরও আগ্রাসী ব্যাটিং করলেন রিশাভ পান্ত ও শুবমান গিল। তাদের মারকুটে মনোভাবের কারণে কোথায় বল ছুড়বেন, সেই জায়গাই খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি নিচ্ছেন দুই ভারতীয় ব্যাটার। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ভারতের লিড ৪৩২ রানের।
চেন্নাই টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ভারতের সংগ্রহ ২৮ ওভার ব্যাট করে ১২৪ রান। অন্যদিকে বাজেে বোলিংয়ের সঙ্গে ক্যাচ মিসের মহড়া দিয়েছে বাংলাদেশ।চতুর্থ উইকেটে পান্ত-গিলের জুটি ১৩৮ রানের অপরাজিত জুটিতে বিরতিতে গেছে ভারত। গতকাল শুক্রবার এই জুটিতেই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত।
আজ শনিবার ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত।৩৫তম ওভারে তাসকিন আহমেদের বলে কভার পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলেছিলেন গিল। কিন্তু বলটি তালুবন্দি করতে পারেননি তাইজুল ইসলাম। সামনের দিকে একটি ঝাপিয়ে পড়লেই হয়তো বলটি হাতের তালুতে জমাতে পারতেন তিনি। ক্যাচ মিসে তাসকিনের চেহারায় ভেসে উঠে আক্ষেপের ছাপ।
৪৯তম ওভারে সাকিব আল হাসানের বলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারেন পন্ত। বল আকাশে ভাসতে থাকে। সেখানে ফিল্ডার নাজমুল হোসেন শান্ততে দেখে খুশি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। কিন্তু সহজ ক্যাচটি ফেলে ভক্তদের চরম হতাশ করলেন শান্ত।
এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা করেনি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন নিজেরাই।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি