ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে খুবিতে মানববন্ধন


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ১২:২৭

দিঘীনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়িদের উপর অত্যাচার ,হামলা, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সেনাবাহিনী কর্তৃক সাধারণ জনগণের উপর গুলিবর্ষণের প্রতিবাদে শুক্রবার হাদী চত্বরে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । বিকাল সাড়ে চারটার দিকে শুরু মানববন্ধনটির আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল , তোমাদের রক্ষা করে আমাদের কেন শোষণ করে, পাহাড়ে সামরিকায়ন বন্ধ কর,উপজাতি নয় আদিবাসী, উই আর নট এগেইনস্ট আর্মি বাট মিলিটারি রুল, স্টপ মিডিয়া কন্ট্রোল ইত্যাদি।পরে হাদি চত্বর থেকে শিববাড়ি যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,"বর্তমান পার্বত্য চট্টগ্রামের কয়েকটি দুর্বৃত্তচক্র সাম্প্রদায়িকভাবে হামলা চালাচ্ছে। গতকাল পার্বত্য চট্টগ্রামের কয়েকটি উপজেলায় এমন জ্বালাওপোড়াও ও হামলা চালিয়েছে। ফলে শত শত মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়। এ ঘটনার মধ্যে দুইজন নিহত ও অনেকে আহত হয়েছে এর প্রতিবাদে পাহাড়ি ছাত্র-জনতা রাজপথে নামলে কোন আলাপচারিতা ছাড়াই সেনাবাহিনী মিছিলে গুলিবর্ষণ করে ফলে তিনজন নিহত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর এ বিপ্লবকে স্মরণীয় করে রাখার জন্য ছাত্র-জনতা দেশের বিভিন্ন জায়গায় গ্রাফিতি অংকন করে।সব জায়গার ন্যায় পার্বত্য চট্টগ্রামেও আমরা গ্রাফিতি অংকন করতে চেয়েছিলাম। কিন্তু সেনাবাহিনী আমাদের বাধা দেয়। আমরা আদিবাসীরা শুটকি খায়। শুটকি কেনার জন্য সেনাবাহিনীর পারমিশন লাগে। আমরা কোন ধরনের সেনা শাসন চাই না এবং মানি না। বাংলাদেশের অন্য সব সাধারণ নাগরিকের মত আমরাও স্বাধীনভাবে বাঁচতে চাই।"

 

এমএসএম / এমএসএম

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ