মত চর্চার উন্মুক্ত প্রাঙ্গণ ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিকঃ ইসলামী ছাত্র আন্দোলন
স্বাধীন দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ মত প্রকাশের স্বাধীনতা হরণের নামান্তর ছাত্র রাজনীতির প্রতিনিধিদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা ছাড়াই ছাত্র রাজনীতির ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।
শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ-এর ইতিহাসে যে কোন যৌক্তিক আন্দোলন ও সংগ্রামে ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষত আওয়ামী ফ্যাসিবাদ পতনে ছাত্র সংগঠনসমূহের অনস্বীকার্য অবদান রয়েছে।
নেতৃবৃন্দ বলেন, গত প্রায় দেড় যুগ ধরে স্বৈরাচার আওয়ামী সরকার ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। হল দখল, সিট বাণিজ্য, হত্যা, গুম, খুন, ধর্ষণ ও নির্যাতন চালিয়ে ছাত্র রাজনীতির মূল চরিত্রের বিপরীতে সন্ত্রাসী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের কাছে আবির্ভূত হয়েছিল। আমরা অবশ্যই ছাত্র রাজনীতির নামে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হোক তা চাই। কিন্তু যৌক্তিক সংস্কার না করে স্বৈরাচারের কর্মকান্ডের দোহাই দিয়ে দেশের ছাত্র রাজনীতি বন্ধের চক্রান্ত মেনে নেয়া হবে না।
নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাস জ্ঞান ও মত চর্চার উন্মুক্ত প্রাঙ্গণ। এখানে বিভিন্ন মত ও পথের শিক্ষার্থীরা তাদের মতাদর্শ চর্চা করবে। দেশপ্রেম, নেতৃত্বের বিকাশ, নৈতিকতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটাবে। কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে শিক্ষার্থীদের অধিকার খর্ব করার অপচেষ্টার পরিনাম ভালো হবে না। রাজনীতি বিহীন ক্যাম্পাসগুলো নৈরাজ্যেবাদের আড্ডা খানায় নিমজ্জিত হবে বলেও মনে করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অবিলম্বে এমন ঘোষণা প্রত্যাহারসহ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এবং অতি দ্রুত ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে আলাপের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন