ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাঁশখালী কালীপুরের তিন বাজারে অতিরিক্ত ইজারা আদায়ে অতিষ্ঠ ব্যবসায়ীরা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৪ বিকাল ৫:৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী বাজার, রামদাস মুন্সির হাট, সদর আমিন হাটসহ তিনটি হাট-বাজারে দীর্ঘদিন ধরে ইজারাদার কতৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে  অতিরিক্ত ইজারা আদায় করে আসছিল মর্মে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, উপজেলার কালীপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ ন ম শাহাদাত আলম এবং তার ছোট ভাই দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদ আলম প্রভাব খাটিয়ে দলীয় লোকজন  দিয়ে বীরদর্পে ব্যবসায়ীদের গলাটিপে অতিরিক্ত ইজারা আদায় করে আসছিল।

সদর আমিন হাট, রামদাস মুন্সির হাট ও গুনাগরী বাজারসহ এই তিনটি হাট-বাজারের ইজারা দায়িত্ব প্রায় আড়াই বছর যাবত আওয়ামী নেতাদের কব্জায় থেকে যাওয়াতে সরকার নির্ধারিত মূল্য তালিকার কোনো তোয়াক্কাই করেনা তারা।ব্যবসায়ীদের এমন অভিযোগ নতুন নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর আমলে  এই সংক্রান্তে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও ইজাদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেননি প্রশাসন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে যুবলীগ নেতা ফরহাদ আলম ও তার বড় ভাই চেয়ারম্যান  শাহাদাত আলম এবং তার ছোট ভাই সৌরভসহ তিনজনই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেলেও তাদের দুই সেকেন্ড ইন কমান্ড ( হারুন রশিদ ও মোস্তাফিজর রহমান) এর নেতৃত্বে তাদের সিন্ডিকেট সদস্যরা ওই তিন হাট- বাজারে পূর্বের ন্যায় অতিরিক্ত ইজারা আদায় করে যাচ্ছে। ব্যবসায়ীদের কেউ তাদের অনিয়মের প্রতিবাদ করলেই শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয় ব্যবসায়ীরা। এমন অভিযোগ করছে ভুক্তভোগীরা।

সরেজমিনে গুনাগরী মাছ বাজার পরিদর্শনকালে মাছ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, মাছের ছোট ড্রাম প্রতি ৬শ-৭শ টাকা, বড় ড্রাম প্রতি ৯শ থেকে ১১শ টাকার বেশি তাদের কাছ থেকে দৈনিক ইজারা আদায় করে থাকেন।তাও আবার ইলিশ, লইট্টা, চিংড়ি ও দেশীয় মাছে আলাদা করে আদায় করে থাকে। সরকার নির্ধারিত কোন ধরনের মূল্য তালিকা ছাড়াই আদায় করা হয় এই ইজারা। এছাড়াও বিদ্যুৎ বিল হিসেবে প্রতি বাল্বে দৈনিক ৮০ -১০০ টাকা করে আদায় করা হলেও দেখার কেউ নেই। রামদাস মুন্সির হাট ছাগল বাজারে ইজারা ছাড়াও  প্রতি ছাগলে ১শ টাকা করে দিতে তেরপাল ভাড়া এবং হাঁস-মুরগির বাজার থেকে আদায় করা হয় অতিরিক্ত ইজারা। অতিরিক্ত ইজারা আদায়কে কেন্দ্র করে ইজারাদার এবং ব্যবসায়ীদের মধ্যে যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

এবিষয়ে জানতে ইজারা আদায়কারী মোঃ হারুন রশীদ ও মোস্তাফিজুর রহমান ইজারা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, রামদাশ মুন্সির হাট মাছের বাজার চেয়ারম্যানের কাছ থেকে ১৭ লাখ টাকা দিয়ে একবছরের জন্য নিয়েছি, গুনাগরী বাজার এবং সদর আমিন হাট আমাদের ফরমে  ইজারা নিয়েছি, সরকার নির্ধারিত কোনো ধরনের মূল্য তালিকা আমাদের দেয়নাই। বিষয়টি ইউএনওকে বলেছিলাম। তবুও কোনো তালিকা দেননি ইউএনও বাঁশখালীর সহকারী নুরুল হুদা।

সরকার নির্ধারিত মূল্য তালিকা না দেয়ার কারণে ইউএনওর সহকারী নুরুল হুদার পরামর্শ অনুযায়ী সমন্বয় করে ইজারা আদায় করছে বলে জানান তারা। এসময় তারা আরো বলেন, সদর আমিন হাট তাদের ইজারাভুক্ত হলেও  নুরুল আজিম এবং আনোয়ার হোসেন নামে দুই দোকানদার প্রায় সাত মাস যাবৎ কোন ধরনের ইজারা দেয়নাই বলেও অভিযোগ করেন তারা। এসংক্রান্তে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

T.A.S / T.A.S

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক