ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমতার প্রভাব খাটিয়ে নেওয়া প্লট বাতিল করে


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ২১-৯-২০২৪ বিকাল ৫:২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন শহর প্রকল্পে (পূর্বাচল উপশহর) বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে নেওয়া প্লট বাতিল করে প্লট দেওয়ার দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীরা ৩'শ ফুট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নতুন শহর প্রকল্পের (পূর্বাচল উপশহর) লেংটার মাজার এলাকায় ৩'শ ফুট সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। 

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এ সময় ক্ষতিগ্রস্ত আদিবাসী সোলেয়মান, কাসেম মিয়া, আব্দুল মান্নান, রতন মিয়া, মোতালিব মিয়া, গোফরান মিয়া, এডভোকেট জাকারিয়া, রোকেয়া আক্তার, রফিকুল ইসলাম ও রতন মিয়াসহ আরো অনেকেই জানান, উপজেলার ভোলানাথপুর, ইউসুফগঞ্জ, আলমপুরা, পড়শী, হারারবাড়ি, পিংলান, ডেলনা, থামসি, কুমারটেক, গোবিন্দপুর, চাপরি, হিরনাল, রঘুরামপুর ও পলখানসহ বেশ কয়েকটি এলাকা নিয়ে নতুন শহর প্রকল্প (পূর্বাচল উপশহর) গড়ে উঠেছে। প্রায় দুই হাজার আদিবাসী আবেদন করে বছরের পর বছর বছর ঘুরেও প্লট পায়নি।

নতুন শহর প্রকল্পের (পূর্বাচল উপশহর) বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে প্লট নিয়েছেন অনেকে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবার ও একই কায়দায় প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন। আর যারা প্রভাব খাটিয়ে প্লট বাগিয়ে নিয়েছেন ঐসব প্লট বাতিল করে আমাদের ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আর তা না হলে আমরা আরো বৃহৎ আন্দোলন গড়ে তুলবো। 

এ সময় বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত আদিবাসী ১১ দফা দাবি জানান। দাবিগুলো হলো,

 ১. এ ধারায় আওয়ামী পরিবারের বরাদ্দ কৃত সকল প্লট বাতিল করতে হবে

 ২. যারা আবেদন করতে পারে নাই তাদের আবেদন করার সময় দিতে হবে

 ৩. আদিবাসী ক্ষতিগ্রস্ত দের প্লট বরাদ্দ দিতে হবে বৈষম্য হীন ভাবে আদিবাসীদের ৩ কাঠা ৫ কাঠা সারে ৭ কাঠা ১০ কাঠা প্লট বরাদ্দ      দিতে হবে

 ৪. ছিন্নমূল আদিবাসীদের ফ্ল্যাট এর ব্যবস্থা করতে হবে

 ৫. যৌথ প্লট বরাদ্দ বাতিল করে একক নামে প্লট বরাদ্দ দিতে হবে

 ৬. ক খ গ এয়ার্ড যাদের তাদের প্লট দিতে হবে, রাস্তা উন্নয়ন নামে দুর্নীতি তদন্ত করতে হবে

 ৭. ১৪২ তালা টাওয়ার নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে

 ৮. জল সিড়ি বসুন্ধরা সাথে বিল্ডিং করার ক্ষেত্রে ফারের বৈষম্য দুর করতে হবে

 ৯. জিলমিল উত্তরা ১৬ শতাংশ ক্ষতি গ্রস্ত প্লট বরাদ্দ দেওয়া হয় আমাদের মাঝে বৈষম্য দুর করে ১৬ শতাংশ প্লট বরাদ্দ দিতে হবে ও আওয়ামী গোপালী শেখ নজরুল ডিরেক্টর শেষ শাহিন কালো আইন করে আদিবাসীদের জেনারেল এর নামে ২ লাখ অতিরিক্ত ফ্রি সহ সকল হয়রানি বন্ধ করতে হবে।

T.A.S / T.A.S

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন