ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি টোকন সাধারণ সম্পাদক রাশিদুল


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২১-৯-২০২৪ বিকাল ৫:৫৪

মাগুরার শ্রীপুরে রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের হলরুমে সংগঠনটির কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ কমিটিতে দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম টোকন সভাপতি, দৈনিক সকালের সময় পত্রিকার মোঃ রাশিদুল ইসলাম সাধারণ সম্পাদক,দৈনিক ঢাকার ডাক পত্রিকার মোঃ সোহেল রানা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া দৈনিক দেশের কন্ঠ পত্রিকার মোঃ মিরাজ শেখ সহ-সভাপতি, ভোরের চেতনার মুন্সি আশিকুর রহমান সহ-সাধারণ সম্পাদক,ভোরের চেতনার মোঃ ইমদাদাকে কোষাধ্যক্ষ,দৈনিক সংবাদের পাতা পত্রিকার মোঃ রাব্বি হোসেনকে দপ্তর সম্পাদক ও দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার অমলেন্দু সরকার প্রচার প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী  সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার কাজী তুহিন আহমেদ,সাপ্তাহিক বর্ণমালা পত্রিকার নাসিরুল ইসলাম। 

এর আগে কমিটি গঠন নিয়ে দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি ও মাগুরা রিপোর্টাস ইউনিটির আহবায়ক নাজমুল হাসান মিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি এইচএন.কামরুল ইসলাম, মাগুরা রিপোর্টাস ইউনিটির সিনিয়র সদস্য সাইফুল হাসান পাপ্পু ,মাগুরা রিপোর্টাস ইউনিটির আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম মিলনসহ অন্যান্যরা।

T.A.S / T.A.S

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ