ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরায় জুলাই বিপ্লবে ছাত্র -জনতার অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২১-৯-২০২৪ রাত ৮:৫৯

শহীদ পরিবারের সদস্যবৃন্দের সাথে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।শনিবার ২১ সেপ্টেম্বর'২৪ বিকেলে রাজধানী উত্তরা ১২ নং সেক্টর পার্ক মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সেক্টর ১২।

এ সময় উপস্থিত ছিলেন ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ১২ নং সেক্টর মসজিদের খতিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী,জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক, সাহাবউদ্দিন আহমদ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জাহানারা লাইজু, প্যারামাউন্ট গ্রুপের পরিচালক, এ. এইচ. এম হাবিবুর রহমান,  ছাত্র-জনতার আন্দোলনে নিহত হওয়া শহীদ পরিবারের সদস্য বৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা ও ১২ নং সেক্টরে বসবাসরত সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন বলেন, এ জাতি বীরের জাতি,আমরা এ দেশে জন্ম নিয়ে গর্ববোধ করি, ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ ভাই বোন দের খুনিদের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে।

এদের কাউকে ছাড় দেয়া হবে না, সকল জুলুম,চাঁদাবাজি ও অন্যায়ের বিরূদ্ধে সবাইকে ঐক্যবদ্ব হতে হবে। অপরাধ যেখানেই হোক সেখানেই রূখে দিতে হবে।আন্দোলন যারা আহত হয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব ভালো চিকিৎসা প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উক্ত আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যরা বলেন, আমাদের সন্তান, স্বামী আত্মীয় স্বজনের  খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। এ সময় আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন,

ছাত্র পরিচয়ে কেউ চাঁদাবাজি কোনরকম সহিংসতা করার চেষ্টা করলে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান করেন।যারাই ফ্যাসিবাদের দোসরদের পূর্ণবাসন করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।সর্বশেষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন