ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

প্রতিপক্ষকে ৯ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১২:৫৪

ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর চলছে উজবেকিস্তানে। জমজমাট এ আসরে অংশ নিয়েছে ২৪টি দল। গ্রুপ-সিতে খেলছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগের আসরের রানার্স আপ অ্যাঙ্গোলাকে ৯ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা।

বড় এই জয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। গ্রুপ-সি থেকে শেষ ষোলোতে উঠেছে ইউক্রেন। এরই মধ্যে নিজেদের গ্রুপে সেরা শেষ ষোলোতে জায়গা করে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও।

শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে ৯-৫ গোলে জয় পায় আর্জেন্টিনা। দলের পক্ষে হ্যাটট্রিকসহ ৫ গোল করেন অ্যালান ব্র্যান্ডি। এ ছাড়া একটি করে গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো, লুকাস ত্রিপোদি, ক্যাভিন অ্যারিয়েটা ও ক্রিশ্চিয়ান বুরুতো। অ্যাঙ্গোলার হয়ে হ্যাটট্রিক করেন জো। আর একটি গোল করেন অ্যাডেরিটো। অপর গোলটি আসে আত্মঘাতী থেকে।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। ২৭ সেপ্টেম্বর শেষ ষোলোর লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। ফুটসাল বিশ্বকাপে ১ বার শিরোপা জিতেছে তারা। সবশেষ শিরোপা ঘরে তুলে ২০১৬ সালে।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা