কর্ণফুলীকে জাতীয় নদী ঘোষণার দাবি
কর্ণফুলী নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ, দখল-দূষণের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাসহ কর্ণফুলী নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিং চালু রাখার দাবি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব নদী দিবস-২০২৪।
কর্ণফুলী নদীসহ দেশের প্রতিটি নদী, খাল ও জলাশয় রক্ষায় আইনের কঠোর প্রয়োগ, সেই সাথে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক নদী আন্দোলন গড়ে তোলার দাবি জানানো হয়। রবিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘বিশ্ব নদী দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা উপরোক্ত কথাগুলো বলেন।
নদী গবেষক ড. ইদ্রিস আলী বলেন, কর্ণফুলী নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, আমাদের সংস্কৃতি ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতের অংশ হিসেবে কর্ণফুলী নদীকে দূষণমুক্ত করতে হবে। নদী রক্ষা ও দূষণমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস বলেন, বাংলাদেশের নদীগুলোকে রক্ষা ও দখল হওয়া নদী পুনরুদ্ধার করতে হবে। এ লক্ষ্যে আইনের কঠোর প্রয়োগ শুরু করা এবং এসব কার্যক্রমে জনগণের সহযোগিতা প্রয়োজন। নদীকে দূষণমুক্ত করতে গণমুখী ও জনসম্পৃক্ত পরিকল্পনা প্রণয়ন করা সময়ের দাবি। নদীদূষণের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হবে।
কর্ণফুলী সুরক্ষা পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক কামাল পারভেজের সভাপতিত্বে এবং কর্ণফুলী সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শেখ দিদারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মানবাধিকারকর্মী এমএ হাসেম রাজু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও পরিবেশকর্মী হাসান মারুফ রুমী, ডা. কামরুল হাসান, আয়োজক প্রতিষ্ঠানের পরিবেশকর্মী ও সাংবাদিক মুজিবুল্ল্যা তুষার, সাংবাদিক সুজীত সাহা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, মো. জানে আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ক্যাব।
এছাড়া বিভিন্ন পর্যায়ের পরিবেশবিদ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নদীপ্রেমীদের একটি র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এমএসএম / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা