বৃষ্টি থামলেও কমেনি দুর্ভোগ, নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা
টানা বৃষ্টিপাত থামার পর আকাশে ঝলমলে রোদের দেখা মিলেছে। সাথে সাথে ভয়াবহ দুর্ভোগ বেড়েছে পানিবন্দি মানুষের। বৃষ্টি থেমে গেলেও এখন নজিরবিহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যশোরের অভয়নগর উপজলোর ২৫ গ্রামের মানুষকে। আগেই বৃষ্টির পানিতে ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে বসতভিটাসহ ফসলের ক্ষেত। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ। স্কুল-কলেজের অস্থয়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে শত শত পরিবার।
সরেজমিন দেখা যায়, উপজেলার কোটা, বেতভিটা, বলারাবাদ, আন্ধা, ডুমুরতলা, স্বরখোলা, দিঘলিয়া, ভাটাডাঙ্গিসহ অধিকাংশ গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বিশুদ্ধ পানির অভাবে দূষিত পানি পান করে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ নারী ও শিশু। তাছাড়া পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে পানিবন্দি গ্রামগুলোতে।
এদিকে ভবদহের বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে আরো ১৫ গ্রামের হাজার হাজার মানুষ। টেকারঘাটের চমরডাঙ্গা এলাকায় বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবরে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইকিং করে লোকজন জড়ো করা হয়। এরপর সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে বালুর বস্তা দিয়ে নতুন বাঁধ তৈরি করা হয়েছে।
উপজেলার ফকিরহাট গ্রামের বারান্দি এলাকার বাসিন্দা অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী বলেন, অভয়নগরের নিম্নাঞ্চল আগেই প্লাবিত হয়েছে। তবে এখন যে পানির চাপ, তাতে আমাদের পায়রা ইউনয়নের বেশ কয়েকটি গ্রাম নতুন করে জলাবদ্ধ হয়ে পড়তে পারে। ভবদহের বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিক এলাকাবাসীকে সাথে নিয়ে তা মেরামত করা হয়েছে। যদি ভবদহের বাঁধ ভেঙে যায়, তাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বারান্দি, ফকিরহাট, পায়রা, সমসপুর, দামুখালী ও দত্তগাতি গ্রামের সাধারণ মানুষ।
উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম সরদার বলেন, আপাতত বালুর বস্তার বাঁধ দিয়ে পানি ঠেকানো হয়েছে। তবে প্রতিনিয়ত যেভাবে পানি বাড়ছে, তাতে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।
খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুরের ডাকুরিয়া গ্রামের মধ্যদিয়ে যশোরের উঁচু অঞ্চলের পানি নেমে ভবদহ এলাকায় এসে জমা হচ্ছে। তবে তুলনামূলক পানি নিষ্কাশন না হওয়ায় নতুন নতুন এলাকায় পানি ঢুকে পড়ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী বলেন, আমরা ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া পানিবন্দি মানুষকে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রী দিয়ে সহায়তা করেছি। নতুন এলাকায় যেন পানি প্রবেশ করতে না পারে, সেদিকে উপজেলা প্রশাসন নজর রেখেছে। ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানকল্পে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার