ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে ট্রাকসহ ৪ ডাকাত আটক


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৩:৫৮

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নাম্বারপ্লেটসহ (ঢাকা মেট্রো-ট-১৫-৬৬১২ এবং ঢাকা মেট্রো-১৫৬৬৭০) একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলো- দিনাজপুরের বিরল উপজেলার রতন মিয়া ওরফে গাল কাটা কালু (৩৭), কুমিল্লা সদরের রুবেল মিয়া (৩৬), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউসুব মিয়া (৪৮) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আল-আমিন (৩০)। 

জানা গেছে, শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে সাহেবগঞ্জ ভাঙা মসজিদসংলগ্ন মেসার্স বর্ণমালা ট্রেডার্সের ভুট্টাবোঝাই গুদামঘরে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকে করে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে সেখানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা চাপাতি ও কাতানি, লোহার রড, রশিসহ চারজনকে আটক করে। এ সময় ট্রাকে থাকা ডাকাত দলের আরো কয়েকজন পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পারি তারা ট্রাকে করে দেশীয় অস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। তাদের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার