কোনাবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার আশরাফুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ওই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমবাগ বাংলালিংক এলাকা থেকে হেলালকে গ্রেফতার করা হয়।
জিএমপির কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে আমবাগ বাংলালিংক মোড় এলাকায় স্থানীয় মোক্তার হোসেনের বাড়ির ভাড়াটিয়া হেলাল উদ্দিন ওই শিশুকে বাসায় একা পেয়ে তার নিজ রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। রাতে শিশুটির মা বাবাকে বিষয়টি জানান। পরে শিশুটির বাবা বাদী হয়ে জিএমপির কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ