খুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
নির্মল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ ২২ সেপ্টেম্বর (রবিবার) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রথমে তিনি কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখস্থ মাঠে উইপিং দেবদারু এবং পরে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার সংলগ্ন সড়কের পাশে ঝাউ গাছের চারা রোপণ করেন।
এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। একমাত্র বৃক্ষই পারে প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে। এজন্য পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পতিত জায়গায়, পুকুর পাড়ে, রাস্তার পাশে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এস্টেট শাখা প্রধান উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাশ, সহকারী রেজিস্ট্রার শেখ মোহাম্মদ আলীসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক