কিরগিজস্তান সফর
শেষ মুহূর্তে বাংলাদেশ ফুটবল দলে পরিবর্তন
শুরুতে ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন উত্তর বারিধারা স্ট্রাইকার সুমন রেজা। শেষ মুহূর্তে এসে তার ভাগ্য খুলেছে। কিরগিজস্তানে যাচ্ছেন এই ফুটবলার। ডিফেন্সিভ মিডফিল্ডার মাসুক মিয়া জনির পরিবর্তে ফরোয়ার্ড সুমন রেজা দলের সঙ্গী হচ্ছেন।
বসুন্ধরা কিংসের মাসুক মিয়া জনি এএফসি কাপের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। মালেতেই জনির এমআরআই করানো হয়। রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। জাতীয় দলের কোচ জেমি ডেও তাকে শেষ মুহূর্তে বিশ্রাম থাকতে বলেছেন।
এই প্রসঙ্গে ডে লেছেন, জনি চোট পেয়েছে। তার জায়গায় সুমন দলের সঙ্গে যাচ্ছে।
আজ (শুক্রবার) মধ্যরাতে কিরগিজস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে তিন জাতির ফুটবল প্রতিযোগিতা রয়েছে। স্বাগতিক দল ছাড়াও প্রতিযোগিতায় অন্য দলটি হলো ফিলিস্তিন।
বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, কাজী তারিক রহমান, সুমন রেজা, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়সিন আরাফাত, জামাল ভূঁইয়া, শহীদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান, আতিকুজ্জামান, মিতুল মারমা, তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি