মোংলার নবাগত ইউএনওকে সিপিপির সংবর্ধনা
বাগেরহাটের মোংলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনকে উপজেলা সিপিপির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় মোংলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা সিপিপির টিম লিডার আমিরুল ইসলাম রিপন। প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার নবাগত নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন- মিঠাখালী ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. মনির খান, সোনাইলতলা ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. মাহবুব মোল্লা, চিলা ইউনিয়ন সিপিপি ১নং ইউনিটের টিম লিডার অঞ্জন বিশ্বাস, সুন্দরবন ইউনিয়ন ৪নং ইউনিটের ডিপুটি টিম লিডার মো. মারুফ বাবু, সোনাইলতলা ইউনিয়ন ৬নং ইউনিটের সিপিপির সদস্য সুদিপ মণ্ডল, চিলা ৮নং ইউনিটের সিপিপি সদস্য টুটুল হাওলাদার।
সভায় নবাগত ইউএনও বিভিন্ন আলোচনা শেষে সবাই মিলেমিশে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
গত ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নাকে দাকোপ উপজেলায় বদলি এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের তথ্য জানানো হয়।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান