লালমোহনে প্রধান শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
ভোলার লালমোহন উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ে পরস্পর যোগসাজশে নিয়োগ সংক্রান্ত নীতিমালা অমান্য করে প্রধান শিক্ষক নিয়োগ ও সনাতন ধর্মীয় শিক্ষার্থীবিহীন প্রতিষ্ঠানে সনাতন ধর্মীয় শিক্ষক নিয়োগসহ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বর্তমান প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন মো. নিরব নামে এক ব্যক্তি। গত ২২ আগস্ট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত (ভোলা) এ মামলা করেন তিনি।
মামলায় ওই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাবেক সভাপতি মো. শফিউল্ল্যাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য সচিব মো. আবি আবদুল্লাহ, বর্তমান প্রধান শিক্ষকের পিতা ও সাবেক প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি ও দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব শংকর দেবনাথ এবং প্রধান শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য ও দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানকে আসামি করা হয়।
মামলার বিবরণে জানা যায়, উল্লিখিত ব্যক্তিরা বেআইনিভাবে পরস্পর যোগসাজশে সরকারি আইন অমান্য করে বর্তমান প্রধান শিক্ষক জাকির হোসেনকে নিয়োগ প্রদান করেন। জাকির হোসেন একই বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক হিসেবে ১ সেপ্টেম্বর ২০০৫ সালে এমপিওপ্রাপ্ত হন। পরে ২ জুলাই ২০১৪ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদানপূর্বক ৩০ এপ্রিল ২০১৬ সালে এমপিওপ্রাপ্ত হন। এখানে শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা ২০১৩-এর ১১-এরর উপধারা ২-এর পরিশিষ্ট্য (ঘ)(৪)-এর নির্দেশনানুযায়ী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার নির্দেশনাকে উপেক্ষা করেছে নিয়োগ বোর্ড।
এছাড়াও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বর্তমান প্রধান শিক্ষক জাকির হোসেনের স্বজনদের সমন্বয়ে ৩ জন সাজানো প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখানো হয়। এদের মধ্যে একজন জাকির হোসেন, আরেকজন তার ভগ্নিপতি মো. নজরুল ইসলাম এবং পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার ইকবাল হোসেন, যাকে কাগজপত্রে লালমোহন উপজেলার বাসিন্দা দেখানো হয়।
বিবরণে আরো বলা হয়, ওই বিদ্যালয়ে সনাতন ধর্মের কোনো শিক্ষার্থী না থাকলেও ২০০৭-০৮ সালে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া অবৈধ লাভে ওই ধর্মের একজন শিক্ষক নিয়োগ দেন। ওই শিক্ষক চাকরি ছেড়ে গেলে ২৩ ফেব্রুয়ারি ২০১৪ সালে পুনরায় অবৈধ উপায়ে আরেকজন শিক্ষক নিয়োগ দেন তিনি। অথচ পুনরায় নিয়োগকৃত শিক্ষকের প্রায় এক বছর আগে অর্থ্যাৎ ১৪ এপ্রিল ২০১৩ সালে অবসর গ্রহণ করেছিলেন সাবেক প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া। এছাড়াও প্রতিষ্ঠানটিতে নিজেদের আত্মীয়স্বজনদের নিয়ে গড়া কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ অনিয়মের মাধ্যমে সরকারের আনুমানিক ৪৩ লাখ ৮৮ হাজার ১৬৭ টাকা আত্মসাৎ করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।
এদিকে, এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর মামলায় উল্লিখিত অভিযোগগুলো তুলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করা হয়। ওই অভিযোগের সঠিক তদন্তপূর্বক প্রতিকার না পেয়ে অবশেষে আদালতের দারস্থ হন মো. নিরব।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও দক্ষিণ লালমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান