ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অভয়নগরে ঘাটশ্রমিক মতিয়ার হত্যা মামলায় গ্রেপ্তার ২


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৩:৫৩

যশোরের অভয়নগরে ঘাটশ্রমিক মতিয়ার রহমান বিশ্বাস ওরফে মতি বিশ্বাস (৪৬) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মশরহাটী গ্রাম ও নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বুইকারা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- মশরহাটী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন আল আজাদ (৪০) এবং বুইকারা গ্রামের গরুহাটা এলাকার মৃত শাহাদৎ শিকদারের ছেলে মোয়াজ্জেম শিকদার (২৬)। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে প্রেস নোট দিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম।

এ ব্যাপারে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাত ৯টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভৈরব সেতুর পশ্চিম পাশে চটপটির দোকান থেকে আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার বুইকারা গ্রামে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন মাছের আড়তের সামনের রাস্তা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি মোয়াজ্জেম শিকদারকেও গ্রেপ্তার করা হয়। আটক দুজন মতিয়ার রহমান বিশ্বাস হত্যা মামলার এজাহারনামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করাসহ নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুসংলগ্ন আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে দুই বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন মতিয়ার রহমান বিশ্বাস। এ সময় হামলাকারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং তার দুই বন্ধু আব্দুল হালিম ও মনিরুল ইসলাম লিটনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনার এক দিন পর নিহতের স্ত্রী রাবেয়া খাতুন মিম বাদী হয়ে মশরহাটী গ্রামের শেখপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে তুহিনের (৩৫) নেতৃত্বে ২০-২৫ জন দুষ্কৃতকারীর বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০)।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান