উলিপুরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুরের মধ্য বজরা যুবসমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বজরা এল কে আমিন ডিগ্রি কলেজ মাঠে মধ্য বজরা যুবসমাজের উদ্যোগে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মাওলানা মো. বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হায়দার আলী মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান (বুলবুল)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, লক্ষ তরুণের হৃদয়ের স্পন্দন, মুসলিম উম্মাহর গৌরব, মাজলুম আলেম-ই-দ্বীন মাওলানা মুফতি আমির হামজা।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলার বজরা এলাকার মাওলানা মো. আবুজার গিফারি সাহেব। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বালারচর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মুদাররিস আলহাজ মাওলানা মো. নুরুন্নবী আজাদ সাহেব। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। মাহফিল পরিচালনা করেন কালপনি বজরা জামে মসজিদের খতিব হাফেজ মো. আকরাম বীর।
উল্লেখ্য, আওয়ামী সরকারের পতনের পর স্বাধীনভাবে ইসলামী সভা করতে পেরে ধর্মপ্রাণ মুসলমানরা অনেক খুশি। উক্ত তাফসিরুল কোরআন শোনার জন্য প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি দেখা যায়।
T.A.S / জামান
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা