ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্যান্টিন খুলে দেয়া নিয়ে যা বললেন টিপু


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৫:৩২

গোবিন্দপুর হাইস্কুলের ক্যান্টিনের তালা খুলে দিয়েছেন টিপু।  অবশেষে সদর  উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের হস্তক্ষেপে স্কুল কতৃপক্ষের মাধ্যমে ক্যান্টিন পরিচালনা হবে এই মর্মে তালা খুলে দেয়া হয়েছে।
জামায়াত নেতা বলে জাতীয় দৈনিক সকালের সময়ের অনলাইনে সংবাদ প্রকাশ প্রসঙ্গে  টিপু বলেন,আমি জামায়াতের কোন নেতা নই,আমি একজন সমর্থক । স্কুলের ক্যান্টিন দখল নিয়ে  তিনি বলেন,মুলত আমি গোবিন্দপুর হাই স্কুলের জমিদাতা দেলোয়ার হোসেন ভূঁইয়ার নাতি। ১৭৬৩ দাগে আমার দাদা কোন জায়গা স্কুলকে দলিল করে দেননাই, উক্ত জায়গায় আমি সিএস ও এসএ খতিয়ান মুলে মালিক, কিন্তু বিএস খতিয়ান সড়ক ও জনপদ বিভাগের নামে খতিয়ান হওয়ায় বর্তমানে উক্ত জায়গায় স্কুলের  দখলে রয়েছে। তিনি আরো বলেন,স্কুলের ক্যান্টিনটি চা দোকান হিসেবে ব্যবহার হওয়ায় ক্ষুব্ধ হয়ে তালা লাগিয়েছে,কারণ ক্যান্টিন চা দোকান হিসেবে ভাড়া দেওয়া অন্যায়,দোকানে বাহিরের লোকজন আসা যাওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের সমস্যা হয়।

 উল্লেখ্য দৈনিক স্টার লাইন, সকালের সময়, জনতার কন্ঠসহ কয়েকটি পত্রিকায় গোবিন্দপুর হাইস্কুলের ক্যান্টিন দখল নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি  গঠন করে, পরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কুলের প্রধান শিক্ষকসহ স্থানীয় লোকজন নিয়ে আলোচনার মাধ্যমে উক্ত বিষয়ে সমাধান হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ