গুরুদাসপুরে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বৈষম্য দূরীকরণসহ মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে গুরুদাসপুরের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের এক দফা দাবি জানান উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ। এর আগে গুরুদাসপুরের ইউএনওর মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা সুশৃঙ্খলভাবে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এরপর মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মো. আলমগীর, অধ্যক্ষ লুৎফর রহমান, প্রধান শিক্ষক শের-এ আলম, মাহাবুবুল হাসান লাবু, মাসুদুল হক আলেক, নিগার সুলতানা, ইউসুফ আলী ও আব্দুল্লাহ আল মামুন।
ইউএনও সালমা আক্তার বলেন, শিক্ষক-কর্মচারীদের দাবি সম্বলিত স্মারকলিপি তাৎক্ষণিকভাবে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি