ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

শিবগঞ্জে বেরিয়ে আসছে তাণ্ডবে ধ্বংসযজ্ঞের চিত্র


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৪:১৩

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। বিভিন্ন প্রতিষ্ঠান, বসতবাড়ি ও স্থাপনায় দুর্বৃত্তদের ওই তাণ্ডবের চিত্র বেরিয়ে এসেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সরজমিন দেখা যায়, শুধুমাত্র শিবগঞ্জ পৌর এলাকায় ৬২ জনের বাড়িঘর-প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা, যার ক্ষয়ক্ষতির পরিমাণ শতাধিক কোটি টাকা। 

সরেজমিন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী, স্টেডিয়াম রোড, কারবালা মোড়, চকদৌলতপুর, দেবীনগর, সেলিমাবাদ-খানপাড়া, মর্দানা এলাকা ঘুরে ভুক্তভোগী ও আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্ট দিনব্যাপী দুর্বৃত্তরা ওই সব এলাকায় ৬২ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়।

জানা যায়, পৌর এলাকার জালমাছমারী মহল্লায় অবস্থিত পুলিশের ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলামের বসতবাড়িতে সবচেয়ে বেশি তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এছাড়া তাদের পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশনেও ব্যাপক হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সেদিনের তাণ্ডবে তাদের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাদের বাড়ি ও জিকে ফাউন্ডেশনের কেয়ারটেকার গাজলু হক। অথচ এই জিকে ফাউন্ডেশনের অর্থায়নে করোনাকালীনসহ বিভিন্ন দুর্যোগকালীন এবং প্রতি ঈদে শিবগঞ্জের লাখো অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল।

একই দিনে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমেলের বাড়িঘরে হামলায় প্রায় ৫০ লাখ টাকা ও শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর জুম্মন আলীর ২৭ লাখ টাকা, পৌর ছাত্রলীগের বর্তমান সভাপতি আলীরাজের বাড়িতে হামলায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও তা-ব চালানো হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, পৌর আওয়ামী লীগের ১ ওয়ার্ড সভাপতি মেহেরুল আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহসভাপতি আবদুস সামাদ, আওয়ামী লীগকর্মী লালবাবু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, পৌর আওয়ামী লীগের ১ ওয়ার্ডের কর্মী ইব্রাহিম, মাইনুল, রাশিদুল, শরিফুল, আবদুল হক বাদল, আজিজুর, আবদুর রহিম, পৌর আওয়ামী লীগের ৩ ওয়ার্ডের কর্মী আসাদুল, পাতান আলী, কালু, মনিরুল, শুকুদ্দী, সেলিম, নাদিম, ওমর, তাসেম, রনি, ইলিয়াস, এনামুল, রুবেল, হামিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, পৌর ছাত্রলীগের সহসভাপতি সুজন আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী দুরুল, তাসুর, এবাজুল, দোদল, রাকিব, সাহেব, সেলিম, মমিন, তোহরুল, মাসুদ, সুজন আলী, নুরুল, মুকুল, বাসার, আনারুল, শরিফ, আবদুল হক, বাচ্চু, শুকুদ্দী, নয়ন, মংলু, আরিফ, আবদুস সাত্তার, শাহলাল, সালাম, আসাবুর, আবদুর রাজ্জাক ও শিবগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদনান ফয়সালের পিতার ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬২ নেতাকর্মীর বাড়ি ও প্রতিষ্ঠানে।

জিকে ফাউন্ডেশনের কেয়ারটেকার গাজলু হক জানান, ওই দিন দুপুরের পরে একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে তিন ভাইয়ের বাড়ি ও জিকে ফাউন্ডেশনে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

পৌর ছাত্রলীগের বর্তমান সভাপতি আলীরাজের মা বলেন, দুর্বৃত্তরা ওই দিন অতর্কিতে হামলা চালিয়ে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। জীবনের ভয়ে প্রতিবাদ করতে পারিনি।

এ বিষয়ে সদ্য যোগদানকারী শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত

এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ

ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন

সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন

গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন: পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়