ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরায় সাবেক এমপির ছেলের শ্বশুরবাড়ি থেকে কোটি টাকা ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৩


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৫:২২

ঢাকা মেট্রোপিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-শাহজাদা খান সাজ্জাদ, মোঃ তৌজিদুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম।  

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, পিপিএম-সেবা এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোপন তথ্য ছিল যে উত্তরার ০৭ নং সেক্টরের ২৩ নং রোডের  ৭ নং বাড়িতে পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেটসহ অস্ত্র গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম উক্ত বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করে। 

এসময় তাদের হেফাজত থেকে ১ কোটি  ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোট, ০৪ টি ২০ ইউএস ডলারের নোট, ০১ টি ০৫ ইউস ডলারের নোট, ০১ টি ০১ ইউএস ডলারের নোট, ৪১ টি ১০০০ থাইবাথ নোট, ১১ টি ১০০ থাইবাথ নোট, ০২ টি ৫০০ খাইবাথ নোট, ২৮ টি ২০ থাইবাথ নোট, ০৩ টি ৫০ থাইবাথ নোট, ২০ টি ৫০০ দেরহামের নোট, ০১ টি ১০০ দেরহামের নোট, ০১ টি ২০ দেরহামের নোট, ০৩ টি ১০ দেরহামের নোট, ০২ টি ০৫ দেরহামের নোট, ০৫ টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ০২ টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ০২ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ১০০ রিয়ালের নোট, ০২ টি ৫০ রিয়ালের নোট, ০২ টি ১০ রিয়ালের নোট, ০৩ টি ০৫ রিয়ালের নোট, ০১ টি ০১ রিয়ালের নোট, ০১ টি ০২ হাজার রুপির নোট, ৬০ টি ৫০০ শত রুপির নোট, ০১ টি ২০০ শত রুপির নোট, ০৫ টি ১০০ শত রুপির নোট, ০৫ টি ৫০ রুপির নোট, ০৪ টি ২০ রুপির নোট, ০৬ টি ১০ রুপির নোট, ০৩ টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট সামনে ও পিছনে উভয় পাশে ইংরেজিতে POLICE লেখা ও ২টি প্রাইভেটকার (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021

ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।উল্লেখিত বুলেটপ্রুফ জ্যাকেট গুলো পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেফতারকৃতরা গত ৫ আগস্ট এর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে বিভিন্ন সময় ব্যবহার করতো। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এর ছেলে আবির হাসান তামিম এর শশুর বাড়ি বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীরা জানায় জব্দকৃত টাকা,  বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন