ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৫:২৭

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়েতের আমির মো. শেফাউল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ইমাম পরিষদের সভাপতি মজিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক চিত্তরঞ্জন সাহা, সদস্য সচিব কৃষ্ণচন্দ্র পালসহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে ৬০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের নিরাপত্তায় উপজেলা ও থানা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। যে কোনো মূল্যে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে বর্তমান সরকার ও প্রশাসন বদ্ধপরিকর।

সভায় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে আয়োজন করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে শাহ রিয়াজুল হান্নান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে সকল ধর্মের মানুষের সমান স্বাধীনতা রয়েছে। একটি মহল সব সময় দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে উস্কানিমূলক কথাবার্তা বলেন। এ সরকারকে চাপে ফেলার জন্য শারদীয় দুর্গোৎসব সামনে রেখে মহলটি নানা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রী মহল যাতে তাদের অসদুদ্দেশ্য সফল করতে না পারে, সেদিকে নজর রাখার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সজাগ থাকার জন্য অনুরোধ জানান।

কাপাসিয়া ৬০টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, তাই প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন