উলিপুরে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কাজলি আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরবাগুয়া উত্তরপাড়া এলাকায়। সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর রহমান বজ্রপাতে কাজলি আক্তারের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চরবাগুয়া উত্তরপাড়া এলাকার আব্দুল কাদেরের স্ত্রী নুরিমা বেগম ও মেয়ে কাজলি আক্তার মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে থাকা জমিতে গরু আনতে যায়। এ সময় নুরিমা বেগম বাড়ি ফিরে এলেও মেয়ে কাজলি জমিতে থেকে যায়। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলে কাজলি আক্তার ও তার হাতে থাকা গরুটির মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
T.A.S / জামান
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা