ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ব্যক্তিগত বিমানে ইতালি ছাড়লেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৬:৫২

গুঞ্জন, গুজব যাই বলুন, ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার ব্যাপারটি এখন সত্য। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তার ক্লাব ছাড়তে চাওয়ার কথা জানান জুভেন্তাস কোচ। এবার তো পর্তুগিজ তারকা ছেড়ে গেছেন ইতালির তুরিন শহরই। এমন খবরই দিয়েছে স্কাই স্পোর্টস। তারা জানাচ্ছে, ব্যক্তিগত বিমানে করে তিন বছর কাটানো তুরিন শহর ছেড়ে গেছেন রোনালদো। এর আগে তিনি বিদায় নিয়েছেন ক্লাব সতীর্থদের কাছ থেকেও। ৪০ মিনিট অনুশীলন করেই মাঠ ছেড়ে যান পর্তুগিজ তারকা। 

এই মুহূর্তে নিজের অ্যাজেন্ট জর্জে মেন্ডির কাছ থেকে প্রস্তাব পাওয়ার অপেক্ষা করবেন রোনালদো। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ইচ্ছে আগেই জানা গিয়েছিল। সেটি নিয়েই মূলত কাজ করেছেন মেন্ডি। বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিক বলেছিলেন, রোনালদোর সিটিতে যাওয়া প্রায় চূড়ান্ত। 

এর আগে জুভেন্তাস কোচ অ্যালেগ্রি বলেছিলেন, ক্রিশ্চিয়ানো আমাকে গতকালকে বলেছে সে দ্রুত জুভেন্তাস ছাড়তে চাই। এটা সত্য এবং নিশ্চিত। এই কারণেই সে আজকে অনুশীলন করেনি, আগামীকাল ইম্পোলির বিপক্ষে ম্যাচেও খেলবে না।

রোনালদোর ক্লাব ছাড়তে চাওয়ায় অনেকে হতাশ হলেও অ্যালেগ্রি বলছেন এটি জীবনেরই অংশ, আমি ক্রিশ্চিয়ানোকে নিয়ে হতাশ নই। সে জুভেন্তাস ছাড়তে চায় এবং অন্য কিছুকে পছন্দ করেছে। এখানে তিন বছর কাটানোর পর এখন নতুন ক্লাবে যেতে চায়। এটা জীবনেরই অংশ।

জামান / জামান

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার