ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ার সাবেক এমপি রিমিসহ দুই ওসির নামে আদালতে মামলা


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১১:৫০

গাজীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কাপাসিয়া থানার সাবেক দুই ওসিসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেছেন এক ব্যক্তি। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সোহেল রানা নামে এক ব্যক্তি। বাদী কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামের মৃত সফিউদ্দীনের ছেলে। তিনি মামলায় তার বাবা সফিউদ্দীন মাস্টারকে হত্যার অভিযোগ করেছেন।

মামলায় সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কাপাসিয়া থানার সদ্যসাবেক ওসি আবু বকর মিয়া, সাবেক ওসি এএফএম নাসিম, একই থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ও সাবেক উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন, গাজীপুর জেলা কারাগারের সুপার আনোয়ারুল করিম, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন সেলিম, ইমানুল্লাহ ইমু, যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজাসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ২৬ অক্টোবর রাওনাট গ্রামের সফিউদ্দীন মাস্টারকে বিনাপরোয়ানায় বাড়ি থেকে তুলে নিয়ে যায় কাপাসিয়া থানা পুলিশ। ওই সময় থানার সামনে সফি মাস্টারকে নিয়ে গেলে আসামিরা হাতকড়া পরা অবস্থায় এলোপাতাড়ি মারধর করে। পরবর্তীতে কোনো চিকিৎসা না করেই থানা হেফাজতে রাখা হয়। পরদিন ২৭ অক্টোবর কাপাসিয়া থানার একটি মামলায় [নম্বর-১৬ (১১) ২২] অজ্ঞাত আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে জেলের মধ্যেও এমপি রিমির আদেশে আসামিকে মারধর করা হয়। এরপর গত বছরের ২৫ ডিসেম্বর কারাগারে সফি মাস্টারের মৃত্যু হয়।

এ বিষয়ে মামলার অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আঁখি আক্তারের আদালতে মামলার আবেদন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কাপাসিয়ার বর্তমান ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

T.A.S / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন