ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১২:১

গাজীপুরের কাপাসিয়ায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তরগাঁও মেডিকেল মোড়ে তরগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী বদরুজ্জামান বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারীর সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির নুতন অফিস উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।

বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার বেপারী, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন। এ সময় বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী দলের নাম ভাঙিয়ে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যে কোনো ধরনের আইনশৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অতএব এখন থেকে আমরা সবাই সঠি ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তিশালী করব।

T.A.S / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন