ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

স্বস্তি ফিরেছে আশুলিয়ায় পোশাক শিল্পে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১:৫৩

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে অসন্তোষের অবসান ঘটেছে। এখানকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা আজ কাজে যোগ দিয়েছেন। তবে ১৪টি পোশাক কারখানা বন্ধ ও একটি পোশাক কারখানায় কর্মবিরতি চলেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, বাইপাইল, জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো, ঘোষবাগ এলাকা ঘুরে পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দিতে দেখা যায় পোশাক শ্রমিকদের।  

শিল্প পুলিশ জানায়, গতকালকে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে বিজিএমইএ। সকাল থেকেই পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম, শারমিন,নাসাসহ অনেক গুলো বন্ধ কারখানাতে উৎপাদন শুরু করেছে। তবে কয়েকটি পোশাক কারখানায় কর্মপরিবেশ পর্যবেক্ষণের জন্য এখনো বন্ধ রয়েছে। এছাড়া নিট ওয়্যার নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে দাবি নিয়ে কর্মবিরতি পালন করে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, গতকাল বৈঠক করে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। তবে দাবি মেনে নেওয়া ও কারখানায় শ্রমিকদের কাজে ফেরার জন্য গেটে নোটিশ দেওয়ার কথা ছিল। এছাড়া আজকে মালিকপক্ষকে কারখানায় এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করার কথাও বলতে বলা হয়েছিল। যে সব কারখানায় মালিক পক্ষ আন্তরিক, সেসকল কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এছাড়া কয়েকটি পোশাক কারখানা এখনো নোটিশ না দিয়ে বন্ধ করায় ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় না বসার কারণেই আজও কারখানায় উৎপাদন শুরু করতে পারেনি বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ১৪টি পোশাক কারখানার এখনও ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। হয়তো ওই পোশাক কারখানাগুলো কর্মপরিবেশ দেখে খুলে দেবে। এছাড়া একটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে, তাদের সঙ্গে মালিকপক্ষ আলোচনা করবে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্প কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

তেল কম দেওয়া ও লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে,বাড়ছে শীতের অনুভূতি

তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে দেশের সেরা উদ্যোক্তা ইয়াসিন

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান করা হবেঃ প্রশাসক রিটন

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

টুঙ্গিপাড়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ নিয়ে অনিশ্চয়তা, কৃষকদের দুশ্চিন্তা

বাঘায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার