ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে পূজা কমিটির সাথে জামায়াতের মতবিনিময়


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ২:৭

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা শাখা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ টাইম বাজারস্থ হাজী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে বাঁশখালী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ও গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ্র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী পূজা উদযাপন কমিটির সভাপতি ও পৌরসভা ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রণব কুমার দাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. ইসমাঈল হোসেন, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহিম ছানুবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সভাপতি জুবায়ের আহমদ, বাঁশখালী পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা জামায়াতের বায়তুল সম্পাদক মাওলানা মহিউদ্দিন, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জিএম সাইফুল ইসলাম, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য নুরুল আমিন সিকদার,
পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ, জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, বাঁশখালী পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ডা. আশীষ কুমার, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্র আন্দোলন সম্পাদক রিয়াজুল হক, বাঁশখালী দক্ষিণের ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম মুকুল প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামান / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির