মান্দার সেই আলোচিত চাঁদাবাজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নওগাঁর মান্দার চাঁদাবাজ ও বিভিন্ন এলাকায় মারপিটে নেতৃত্ব প্রদানকারী সেই আলোচিত ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন মিষ্টারকে (৩২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা উপজেলার পরানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পরানপুর গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে আবুলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে ছোট বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্য বাকবিতণ্ডের ঘটনা ঘটে। একপার্যায়ে অভিযুক্ত মিষ্টার গংয়ের মারপিটে ৮ জন গুরুতর আহত হন। ওই ঘটনায় আহতদের পরিবারের কর্তা রিয়াজ উদ্দিন শাহ বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নাম্বার জিআর ২৯/২০২৪)।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মামলার দায়েরের পর ১নং আসামি চাঁদাবাজ-সন্ত্রাসী মেহরাব হোসেন মিষ্টারকে আটকের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২