৩ রানে ৭ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের ওভারডাইকের বিশ্বরেকর্ড
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনই রেকর্ডবুকে ঝড় তুললেন নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসার ফ্রেডরিক ওভারডাইক। ফ্রান্স নারী দলের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৩ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন ওভারডাইক। নিজের স্পেলে দুটি ওভার মেইডেনও করেছেন তিনি।
নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এর আগে ৭ উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ধরে ৬ উইকেট নেয়ার নজির ছিল ১২ বোলারের (নারী ক্রিকেটে ৭ এবং পুরুষ ক্রিকেটে ৫ জন)।
বৃহস্পতিবার বিশ্বের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার নজির গড়লেন ওভারডাইক। এতদিন ধরে নারী-পুরুষ ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের। তিনি মালদ্বীপের বিপক্ষে ০ রানে নিয়েছিলেন ৬টি উইকেট। সেই রেকর্ড ভেঙে এবার প্রথমবারের মতো ৭ উইকেট নিলেন ওভারডাইক। এ কীর্তি গড়ার পথে তিনবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। এর মধ্যে একবার চার বলে তিন উইকেট নিলেও, হ্যাটট্রিক করতে পারেননি। তার বিধ্বংসী বোলিংয়ে ফ্রান্স অলআউট হয়েছে মাত্র ৩৩ রানে। পরে ৩.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে নেদারল্যান্ডস।
এদিকে, একই দিন জার্মান নারী দলের বিপক্ষে রীতিমতো ছেলেখেলাই করেছে আয়ারল্যান্ড। গ্যাবি লুইসের ৬০ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আইরিশরা। জবাবে পুরো ২০ ওভার খেলে মাত্র ৩ উইকেট হারালেও ৩২ রানের বেশি করতে পারেনি জার্মানি।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি