খুবিতে শরতের পিঠা উৎসব অনুষ্ঠিত
‘শরতের আকাশ গায় মুক্তির গান, পিঠার স্বাদে জাগে ঐতিহ্যের প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ফিতা কেটে এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ‘শরৎ সঞ্চার ১৪৩১’ শিরোনামে উৎসবের উদ্বোধন করেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমরা নতুন এক বাংলাদেশকে পেয়েছি। শিক্ষার্থীদের মধ্যে যে উদ্যম রয়েছে, তা সবসময় পজিটিভ রাখতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে হবে। কারণ সংস্কৃতি জাতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অনন্য বৈশিষ্ট্যগুলো রয়েছে, তা ধারণ করে সকলকে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসে অংশ নিতে হবে। সত্যিকারের একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি এই পিঠা উৎসব আয়োজনের জন্য শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। পরে তার নেতৃত্বে ক্যাম্পাসে একটি র্যালি বের হয়। এছাড়া বিকেলে ক্যাফেটেরিয়াতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল- মধুরাস্বাদ, নারকেলপুলি, মালপোয়া, ঝালপুলি, রংবাহারি, ক্ষীরের বরফি, ত্রিবেণি, রোলপুলি, গুড়ের নাড়ু, ঝালবড়া, রসপাকান, ক্ষীর পাটিসাপ্টা, পুষ্পমঞ্জুরি, দুধচিতই, গোলাপ পিঠা, সুন্দরী লতিকা, বিধানের ব্যান, গণিতের কারসাজি, আইনের প্যাঁচ ইত্যাদি। প্রতিটি ডিসিপ্লিন থেকে ভিন্ন ভিন্ন ধরনের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
আয়োজক কমিটির আহ্বায়ক মো. ফারদিন আহমেদ দিপন বলেন, সপ্তাহখানেক আগ থেকে ২১তম ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এই আয়োজন করেন। পিঠা উৎসব উপলক্ষে ক্যাম্পাস ডেকোরেশন, রাস্তায় আলপনা, স্টেজ পেইন্ট করা, স্টল নির্মাণ; সব কাজই শিক্ষার্থীরা করেছেন। ছাত্রীরা রাতভর তৈরি করেছেন এসব পিঠা।
T.A.S / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক