ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সকল অভিযোগের সমাধান করা হবে : বিআরটিএ চেয়ারম্যান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১১:৫৮

বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল বলেছেন, সকল অভিযোগের সমাধান করা হবে। আমি জানি এখানে অনেকে হয়রানির শিকার হয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমরা হেড অফিস থেকে একটি তদন্ত কমিটি করে দেব, তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২৫-এর প্রথম প্রান্তিকের গণশুনানিতে বিআরটিএ চেয়ারম্যান এসব কথা বলেন। গণশুনানি আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

গণশুনানিতে বিআরটিএর নানা বিষয়ে সংস্থাটির বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে সেবা প্রত্যাশীরা। এ ছাড়া বিআরটিএ অফিসে বিভিন্ন হয়রানির বিষয়গুলোও উত্থাপন করেন তারা। তবে অভিযোগগুলো লিপিবদ্ধ করে তা সমাধানের আশ্বাস দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) গৌতম চন্দ্র পাল।

গৌতম চন্দ্র পাল বলেন, লাইসেন্স নিয়ে অনেকেই সমস্যা পড়েছেন। আপনারা একটু ধৈর্য ধরেন স্বল্প সময়ের মধ্যে সমাধান করা হবে। যাদের লাইসেন্স প্রিন্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি সমাধান না করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন- সওজ সংস্থাপন ও টিএ অধিশাখার যুগ্ম সচিব মুহাম্মদ কামরুল হাসান, উপ-পরিচালক এন্ড ফোর্সমেন্ট, মো. হেমায়েত উদ্দিন, বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত, ঢাকা মেট্রো- ৩ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ার) কাজী মো. মোরছালীনসহ অন্যান্য কর্মকর্তারা। 

এমএসএম / জামান

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার