শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীপুরে প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারো শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পূজামণ্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, শ্রীপুর থানার এসআই রাম সরকার, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে শ্রীপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। এছাড়াও সাদা পোশাকে ডিএসবি মাঠে কাজ করবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ সকল পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
জানা গেছে, উপজেলায় ১৩৫টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্যবিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু, ৮ অক্টোবর সায়ংকালে দেবীর বোধন, ৯ অক্টোবর পূর্বাহ্নে মধ্য ষষ্ঠীপূজা, ১০ অক্টোবর পূর্বাহ্ন মধ্য সপ্তমী বিহিতপূজা, ১১অক্টোবর মধ্য অষ্টমী বিহিতপূজা, ১২ অক্টোবর মধ্য মহানবমী পূজা এবং ১৩ অক্টোবর দশমী বিহিত পূজায় বিসর্জন।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ