ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

২০০ কোটিতে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ রাত ১:৩৯

নাটক শেষ হলো। দলবদলের মৌসুমের গেল কয়েক ঘণ্টা নিশ্চয়ই মনে থাকবে ফুটবলপ্রেমিদের। ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্তাস ছাড়তে চান, এটা নিশ্চিত ছিল আগে থেকেই। কিন্তু কোথায় যাবেন তিনি? কখনো ম্যানচেস্টার সিটি, কখনো শোনা যাচ্ছিল রোনালদোর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। 

অবশেষে সবকিছুর অবসান হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডেই যাচ্ছেন রোনালদো। জুভেন্তাস থেকে তাকে নিজেদের দলে ফিরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

এক ‍বিবৃতিতে তারা লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে রোনালদোর দলবদলের ব্যাপারে জুভেন্তাসের সঙ্গে চুক্তি হয়েছে। এখন কেবল ব্যাক্তিগত ব্যাপার, ভিসা ও স্বাস্থ্যগত পরীক্ষা বাকি।’

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ইতালির তুরিন ছেড়েছেন রোনালদো। বিদায় বলেছেন জুভেন্তাসের সতীর্থদেরও। এখন কেবল ম্যানচেস্টারে ফিরে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও স্বাস্থ্য পরীক্ষা বাকি তার। 

ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো বলছেন, রোনালদোকে দলে ভেড়াতে ম্যান ইউর খরচ হয়েছে প্রায় ২০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে যা প্রায় ২০০ কোটি। রোনালদোর জুভেন্তাস ছাড়ার পর থেকেই তাকে দলে ভেড়ানোর দৌড়ে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটির নাম।

কিন্তু হুট করেই হয় বাঁক বদল। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার শোলশার জানান, রোনালদোর জন্য আগ্রহী তারাও। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই রোনালদোর অ্যাজেন্ট জর্জে মেন্ডিজের সঙ্গে সব আলাপ শেষ করল ম্যান ইউ। পর্তুগিজ তারকাকে ফেরানোর আনুষ্ঠানিক ঘোষণাও দিলো তারা। 

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি